News71.com
 Bangladesh
 22 Feb 17, 11:43 PM
 318           
 0
 22 Feb 17, 11:43 PM

মাদক ব্যাবসায়ির ধারালো অস্ত্রের আঘাতে পিরোজপুরে গোয়েন্দা পুলিশের এএসআই জখম...

মাদক ব্যাবসায়ির ধারালো অস্ত্রের আঘাতে পিরোজপুরে গোয়েন্দা পুলিশের এএসআই জখম...

নিউজ ডেস্কঃ পিরোজপুরে মো. মঈনুদ্দীন নামে গোয়েন্দা পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করেছে ‘মাদক বিক্রেতারা’। আজ বুধবার রাতে সদর উপজেলার ধূপপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত এএসআইকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বলেন, রাতে ধূপপাশায় মাদকবিরোধী অভিযানের সময় একদল মাদক ব্যবসায়ী এএসআই মঈনুদ্দীনকে কুপিয়ে পালিয়ে যায়। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক মো. ইসতিয়াক আহম্মেদ জানান, মঈনুদ্দীনের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন