News71.com
 Bangladesh
 22 Feb 17, 09:12 PM
 220           
 0
 22 Feb 17, 09:12 PM

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়ী বহরে হামলার ঘটনায় সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন।।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়ী বহরে হামলার ঘটনায় সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন।।

 

নিউজ ডেস্কঃ ২০০২ সালের ২৫ মে বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস হত্যা মামলায় (জিআর ৩৩৬/০২) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আসামীদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম (২) ও আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামীদের মধ্যে রয়েছেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক হাজী জামাল উদ্দিন ভূইয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, কেরামত আলী, বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সহ মোট ৩১ জনের নামে চার্জ গঠন করা হয়। মামলার নথি সুত্রে জানাযায়, ২০০২ সালের ২৫ মে বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিলো। তৎকালীন  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে যাচ্ছিলেন। তার গাড়িবহরটি সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিত সড়কের মুকুন্দগাতী এলাকায় পৌছলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এসময় আওয়ামী লীগনেতা আব্দুল কুদ্দুস নিহত হয়। এঘটনায় বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন