News71.com
 Bangladesh
 22 Feb 17, 09:06 PM
 234           
 0
 22 Feb 17, 09:06 PM

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ১ নারী নিহত।।

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ১ নারী নিহত।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে সাজেদা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল নয়টার দিকে রাজবাড়ী-ফরিদপুর রেল সড়কের ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডীপুরে। সাজেদা খাতুন চন্ডীপুর গ্রামের চান্দু মোল্লার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের মা। প্রত্যক্ষদর্শী ওই গ্রামের সালাম খাঁ জানান, আজ সকাল ৯টার দিকে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় রাজবাড়ী-ফরিদপুর-ভাটিয়াপাড়া আন্তঃনগর ট্রেনটি রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার পথে সাজেদাকে ধাক্কা দিলে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সাজেদার ছেলে সুজন মোল্লা জানান, এক বছর আগে বজ্রপাতে তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মো. হারুন মজুমদার বলেন, এ ব্যাপারে রাজবাড়ীর স্টেশন মাস্টার আব্দুল গফুর বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন