News71.com
 Bangladesh
 22 Feb 17, 08:52 PM
 241           
 0
 22 Feb 17, 08:52 PM

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ 'সন্ত্রাসী' নিহত আহত ১ ডিবি’র সহকারী উপ-পরিদর্শক এএসআই ।।

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ 'সন্ত্রাসী' নিহত আহত ১ ডিবি’র সহকারী উপ-পরিদর্শক এএসআই ।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কিলার মানিক ও মুক্তার নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে উপজেলার শাহী বাজার আমতলীতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

বন্দুকযুদ্ধে ডিবি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ(২৮)ও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলিবিদ্ধ ডিবি সদস্যকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া জানান, এএসআই আব্দুল আজিজের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন