News71.com
 Bangladesh
 22 Feb 17, 07:37 PM
 235           
 0
 22 Feb 17, 07:37 PM

কপালে টিপ দিলে হিন্দু বা ঘোমটা দিলে মুসলমান এমন ভাবনা অমূলক।। তথ্যমন্ত্রী

কপালে টিপ দিলে হিন্দু বা ঘোমটা দিলে মুসলমান এমন ভাবনা অমূলক।। তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ টিপ ও ঘোমটা দেখে মানুষের জাত বিচার বা আচরণে বৈষম্য ঠিক নয়। অঞ্চল ও ধর্ম নির্বিশেষে সবার প্রতি সম্মান ও মমত্ববোধেই সংস্কৃতির জয়গান। এ কারণে কপালে টিপ দিলে হিন্দু বা ঘোমটা দিলে মুসলমান এমন ভাবনা অমূলক। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের আয়োজনে তাদের মিলনায়তনে ‘সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার’ শীর্ষক গণবক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা সংস্কার, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সম্মান, অর্থনীতিতে ঘুষ-দুর্নীতি পরিহার ও দলের ভেতরে গণতন্ত্রের চর্চা দেশকে এগিয়ে নেবে ও সাংস্কৃতিক ঘাটতিও পুরণ করবে।

৪ হাজার বছরের পুরনো বাঙালি সভ্যতাকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ সংস্কৃতির উদাহরণ হিসেবে উলেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বায়ান্ন’র ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই এর গণআন্দোলনের মতো মীমাংসিত বিষয় নিয়ে বিসংবাদ তৈরি করতে দেয়া যাবে না। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই তিন অর্জন আমাদের সংস্কৃতির গৌরব।’ হাসানুল হক ইনু বলেন,শুধু উপার্জন নয় শিক্ষার উদ্দেশ্য হবে আদর্শবান মানুষ হওয়া। এজন্য প্রয়োজন অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত চেতনায় উদ্বুদ্ধ শিক্ষা। মানুষ, প্রকৃতি,দেশ ও সমাজের জন্য ভালবাসার মন্ত্রে জীবন গড়তে হবে। যার যার জায়গায় বিবেকবান জীবনের ছোট ছোট উদাহরণ সমৃদ্ধ করবে জাতীয় সংস্কৃতি।’

এ সময় উপস্থিত সাংবাদিক ও দর্শকদের সংস্কৃতির ঘাটতি ও উত্তরণ বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন