News71.com
 Bangladesh
 22 Feb 17, 06:07 PM
 248           
 0
 22 Feb 17, 06:07 PM

দিনাজপুর কাহারোলের কান্তজীউ মন্দির পরিদর্শনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান সহ ৬ দেশের রাষ্ট্রদূত ।।

দিনাজপুর কাহারোলের কান্তজীউ মন্দির পরিদর্শনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান সহ ৬ দেশের রাষ্ট্রদূত ।।

 

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে আসছেন “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী’র সঙ্গে ৬ দেশের রাষ্ট্রদূত। ৬টি দেশের রাষ্ট্রদূতরা হলেন- ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত মি. পিয়েরি মায়াউডোন, ইতালির রাষ্ট্রদূত মি. মারিও পালমা, জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস হেইনরিচ প্রিন্জ, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস লিওনি কুয়েলেনাক, ব্রিটিশ হাই কমিশনার মিজ. এলিসন ব্ল্যাক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মি. মাইকেল হেমনিটি উইনথার। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনের চিফ প্রটোকল অফিসার এ কে এম ফজলুল হক প্রতিনিধি দলের সাথে থাকবেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা জানান, আগামীকাল বৃস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করবেন এবং মন্দিরে আসা মন্ত্রী ও রাষ্ট্রদূতগণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন