News71.com
 Bangladesh
 22 Feb 17, 02:14 PM
 206           
 0
 22 Feb 17, 02:14 PM

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কলেজ ছাত্রের মৃত্যু।।

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কলেজ ছাত্রের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত শাওন (১৭) শহরের সরকারি কলেজপাড়ার কাশেম ডেকোরেটরের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম বাবু’র একমাত্র ছেলে। সে মেহেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার আশরাফপুর গ্রামের একটি অনুষ্ঠানে মাইক ব্যবহারের জন্য কাশেম ডেকোরেটর থেকে মাইক ভাড়া করা হয়। এদিন সকাল সাড়ে ১০ টার দিকে মাইকটি বাঁধার জন্য শাওন রাস্তার পাশে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পোলে উঠে। এ সময় শাওন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন