News71.com
 Bangladesh
 22 Feb 17, 11:34 AM
 224           
 0
 22 Feb 17, 11:34 AM

গাইবান্ধায় এমপি লিটনের বড় বোনের গাড়ি ভাংচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ।।

গাইবান্ধায় এমপি লিটনের বড় বোনের গাড়ি ভাংচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ।।

নিউজ ডেস্কঃ সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলিতে নিহত সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী তার গাড়ি ভাংচুরে উপজেলা ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দায়ের করা এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামুকে প্রধান আসামি করে আফরোজা বারীর মেয়ে নাহিদ নিগার সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন।ওসি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ভাংচুরকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এর আগে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের বিএডিসি অফিসের সামনে ছাত্রলীগের মিছিল থেকে আফরোজা বারীর গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে গাড়িতে থাকা আফরোজার মেয়েজামাই বা নাতির কোনো ক্ষতি হয়নি। এ সময় আফরোজা গাড়িতে ছিলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন