News71.com
 Bangladesh
 22 Feb 17, 10:45 AM
 212           
 0
 22 Feb 17, 10:45 AM

নরসিংদীতে আপন ছোট তিন ভাই-বোনকে  খুন করে পালাল পাষন্ড বড় ভাই রুবেল মিয়া...

নরসিংদীতে আপন ছোট তিন ভাই-বোনকে  খুন করে পালাল পাষন্ড বড় ভাই রুবেল মিয়া...

 

নিউজ ডেস্কঃ নরসিংদীর মেঘনা নদীর চর আলোকাবালীতে বড় ভাই হত্যা করেছে ছোট তিন ভাই-বোনকে। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (০৭) ও মাহিয়া (০৫)। ঘটনার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক ছেলে।

অভিযুক্ত বড় ভাই রুবেল মিয়া (২২) খুনের পরপরই পালিয়ে গেছেন।

এলাকাবাসীরা জানান, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে রুবেল তার ছোট তিন ভাই-বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এতে বাধা দিতে এলে ঘাতক রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন