
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত প্রণব সাহা (৪০) ব্যুরো টাঙ্গাইল নামক একটি (বেসরকারি সংস্থা) এনজিওর কুমিল্লার গৌরিপুর আঞ্চলিক কার্যলয়ের ব্যবস্থাপক হিবেসে দায়িত্ব পালন করছিলেন।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই মো. আবুল হাশেম মুন্সী জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বাস মটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি পালিয়ে যায়