
নিউজ ডেস্কঃ এশিয়ার বৃহত্তম ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ কার্যবর্ষের দুইদিন ব্যাপী নির্বাচন আজ ও কাল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নির্বাচনে মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছে। নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নীল প্যানেরে সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন। অন্যদিকে সাদা প্যানেল অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমানসহ ২৭ জন। এছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমানসহ ২ জন প্রার্থী রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্ননের নেতৃত্বে ১৯ জন নির্বাচন কমিশনার এবং ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন।প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রায় সাড়ে ১৬ হাজার আইনজীবী ভোটার রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১৬-২০১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জায়লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ৬টি পদে জয়লাভ করে।
নীল প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরী পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদের মো. আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম। সদস্য পদে আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নুপুর, মোসা. মিনারা বেগম, মোসা. জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।
সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরী পদে এম মনিরুজ্জামান মানিক, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজ কল্যান সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পি। সদস্য পদে মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান এ্যামি ও মো. খোরশেদ আলম পারভেজ।