News71.com
 Bangladesh
 21 Feb 17, 09:59 PM
 241           
 0
 21 Feb 17, 09:59 PM

কারা অধিদপ্তরকে সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়তে সরকার খুবই আন্তরিক ।। রাষ্ট্রপতি আবদুল হামিদ

কারা অধিদপ্তরকে সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়তে সরকার খুবই আন্তরিক ।। রাষ্ট্রপতি আবদুল হামিদ

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কারা অধিদপ্তরকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার খুবই আন্তরিক। তিনি পেশাগত দক্ষতা ও উৎকর্ষ কাজে লাগিয়ে কারা প্রশাসন বন্দিদের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি নিরাপত্তা ও সংশোধনমূলক কার্যক্রমের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি ‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন ।

আবদুল হামিদ বলেন, অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিরাপত্তা ও সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে কারাগার বিশ্বব্যাপী পরিচিত। কারাগার বন্দিদের শাস্তি কার্যকর করার পাশাপাশি সংশোধন কেন্দ্রও বটে। অপরাধীরাও মানুষ। তাদের যথোপযুক্ত শিক্ষা এবং বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বন্দিজীবন শেষে সমাজে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত ও পুনর্বাসিত করার লক্ষ্যে কারাগার সংশোধনাগার হিসেবে কাজ করে জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান কারা ব্যবস্থাপনা বন্দিদের নিরাপত্তা সহকারে কারাগারে আটক রেখে সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এ ধারা আরো ত্বরান্বিত হবে বলে রাষ্ট্রপতি তার বিশ্বাসের কথা বলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন