News71.com
 Bangladesh
 21 Feb 17, 09:56 PM
 189           
 0
 21 Feb 17, 09:56 PM

মাদারীপুরে ৯ হাজার ইয়াবাসহ আটক ১।।

মাদারীপুরে ৯ হাজার ইয়াবাসহ আটক ১।।

 

নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে ৮ হাজার ৮শ' ৭৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা চৌরাস্তায় অবস্থান নেয় শিবচর হাইওয়ে থানা পুলিশ। এসময় ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ি ঘাটগামী একটি টেম্পুকে পুলিশ সিগন্যাল দিয়ে থামালে টেম্পুতে যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী মহিবুল্লাহ খান (২৯) টেম্পু থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূইয়ার নেতৃত্বে পুলিশ দৌড়ে তাকে আটক করে। 

পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ৮শ' ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মহিবুল্লাহ ঢাকার হাজারীবাগ এলাকার ১১ নং খুলাল মহলের মৃত মহিউদ্দিন খান এর ছেলে বলে পুলিশ জানায়।

শিবচর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূইয়া বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন