News71.com
 Bangladesh
 21 Feb 17, 08:03 PM
 208           
 0
 21 Feb 17, 08:03 PM

চাঁপাইনবাবগঞ্জে রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার ডিজেলসহ আটক ৫ ।।

চাঁপাইনবাবগঞ্জে রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার ডিজেলসহ আটক ৫ ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার ডিজেলসহ ৫ চোরকে আটক করেছে র্যা ব। আজ মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে র্যা ব। এর আগে গতকাল রাতে সদর উপজেলার আমনুরা রেল জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৬৭০ লিটার তেল উদ্ধার করা হয় ।

আটককৃতরা হলো, আমনুরা কলোনীপাড়ার আব্দুল মান্নান মানিকের ছেলে জামাল উদ্দিন, মৃত জনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী, আমনুরা বাজারের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক, মৃত আব্দুল কাদেরের ছেলে জালাল উদ্দিন ও আমনুরা বালিকাপাড়ার মৃত আরমান আলীর ছেলে দুলাল উদ্দিন। র্যা ব-৫, রাজশাহী'র সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার এএসপি একেএম এনামুল করিম এর নেতৃত্বে এই অভিযান চালায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন