News71.com
 Bangladesh
 21 Feb 17, 07:51 PM
 173           
 0
 21 Feb 17, 07:51 PM

নাসিরনগরে টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ।। আহত ৪০

নাসিরনগরে টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ।। আহত ৪০

 

নিউজ ডেস্কঃ নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে আজ মঙ্গলবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে ।

টাকা নিয়ে বিরোধ মেটাতে আজ মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজন ও আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ সংঘর্ষ হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন