News71.com
 Bangladesh
 21 Feb 17, 06:36 PM
 178           
 0
 21 Feb 17, 06:36 PM

ভুরুঙ্গামারীতে নাশকতার অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৩৩ ।।

ভুরুঙ্গামারীতে নাশকতার অভিযোগে জামায়াত নেতাসহ আটক ৩৩ ।।

নিউজ ডেস্কঃ ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের উপজেলা আমির ও নাগেশ্বরী উপজেলার সেক্রেটারিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাইশমারী এলাকার আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয় ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পণ্ডিত বলেন, গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা নিয়ে তারা বৈঠক করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে ভুরুঙ্গামারী উপজেলার জামায়াতের আমির আজিজুল ইসলাম, পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু হানিফ, ইসলামী ফাউন্ডেশনের ফরিদুল ইসলাম এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিকসহ ৩৩ জনকে আটক করা হয়। এ সময় তারা তাদের ব্যবহৃত ৯টি মোটরসাইকেল ও ৮টি বাইসাইকেল জব্দ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন