News71.com
 Bangladesh
 21 Feb 17, 01:13 PM
 236           
 0
 21 Feb 17, 01:13 PM

নওগাঁয় রানীনগরে ককটেল-অস্ত্রসহ ৩ জামায়াত নেতা-কর্মী আটক ।।  

নওগাঁয় রানীনগরে ককটেল-অস্ত্রসহ ৩ জামায়াত নেতা-কর্মী আটক ।।     

 

নিউজ ডেস্কঃ নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল মতিন (৫০) সহ জেলা বিভিন্ন স্থান থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ জামায়াতের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জামায়াতের কয়েকজন নেতা-কর্মী রানীনগরের পারইল গ্রামে গোপন মিটিং করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় আব্দুল মতিনকে তার বাড়ির পাশের একটি স্থানের মিটিং থেকে ২টি ককটেল ও ২টি রামদা সহ আটক করা হয়। কিন্তু অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অন্যদিকে সকালে জেলার মান্দা উপজেলার দুবইল শিলগ্রাম থেকে বেলাল হোসেন (৪০) ও আত্রাই উপজেলার বান্দাইখাড়া থেকে সাইদুর রহমান (৪২) নামে এক জামায়াত কর্মীকে আটক করা হয়। নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয় বলে দাবি পুলিশের। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন