News71.com
 Bangladesh
 21 Feb 17, 01:12 PM
 214           
 0
 21 Feb 17, 01:12 PM

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।। আবহাওয়া অধিদফতর

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার ভোরের দিকে দেশের নদী-অববাহিকার কোথাও-কোথাও ও তত্সংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে ।

সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে। একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপরদিকে মৌসুমী লঘুচাপের অবস্থান এখন দক্ষিণ বঙ্গোপসাগরে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন