News71.com
 Bangladesh
 21 Feb 17, 12:31 PM
 221           
 0
 21 Feb 17, 12:31 PM

লক্ষ্মীপুরের রায়পুর এলাকা থেকে ৪ জুয়াড়ি আটক ।।

লক্ষ্মীপুরের রায়পুর এলাকা থেকে ৪ জুয়াড়ি আটক ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর শহরের মধুপুর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর গ্রামের মৃত ইয়াকুর আলীর ছেলে মিজান চৌধুরী (৪২), একই এলাকার মৃত আনা মিয়ার ছেলে নুর নবী (৪৫), মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও লোকমানের ছেলে কামাল হোসেন (৩০)। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জুয়া খেলা অবস্থায় আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন