News71.com
 Bangladesh
 21 Feb 17, 10:23 AM
 203           
 0
 21 Feb 17, 10:23 AM

কক্সবাজারে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।।

কক্সবাজারে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারে ৫ হাজার ৭২০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল সোমবার দিনগত রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখাইল্ল্যা পাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. শফিক উল্লাহ (৩২) ও নতুন পল্লনপাড়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে মার্কিন মিয়া (৩৫) ।

র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭২০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন