News71.com
 Bangladesh
 21 Feb 17, 10:11 AM
 220           
 0
 21 Feb 17, 10:11 AM

সাভারে সড়ক দুর্ঘটনায় ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের ভাই নিহত ।।

সাভারে সড়ক দুর্ঘটনায় ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের ভাই নিহত ।।

নিউজ ডেস্কঃ সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান বাচ্চু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের খালাতো ভাই। তার বাড়ি বরিশাল নগরের আস্তাকাটি গ্রামে। বাবার নাম ইয়াকুব আলী।নুরুজ্জামান বাচ্চুর স্ত্রী জানান, তার স্বামী রাজধানীর পান্থপথে ফিরোজ টাওয়ারে মান বাংলাদেশ লিমিটেড এ চিফ ম্যাকানিক পদে চাকরি করতেন। বিকেলে সাভারের নবীনগরে আসার জন্য অফিস থেকে মোটরসাইকেলে করে রওনা হন তিনি।

পথে আমিনবাজার এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন