
নিউজ ডেস্কঃ একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ লাখো মানুষ । রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাষ্ট্রপতি সর্ব প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন। আর তারপর পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দেয়া শুরু করেছেন।