News71.com
 Bangladesh
 20 Feb 17, 08:04 PM
 247           
 0
 20 Feb 17, 08:04 PM

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসির প্রতি রাষ্ট্রপতির আহবান ।।  

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসির প্রতি রাষ্ট্রপতির আহবান ।।   

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সহায়ক উপাদান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি বৈঠকে নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে সিইসির নেতৃত্বে নতুন কমিশন আস্থার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার সাথে তাদের ওপর অপির্ত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সিইসি এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি হামিদ নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সততার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন