
নিউজ ডেস্কঃ ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা শাখার সাবেক সভাপতি কামরান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ নগরীর টুটপাড়াস্থ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। পরে ৩ টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কামরানের বিরুদ্ধে নাশকতার ৩ টি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, কামরান হাসানকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তি দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।