News71.com
 Bangladesh
 20 Feb 17, 07:19 PM
 239           
 0
 20 Feb 17, 07:19 PM

নওগাঁর আত্রাইয়ে ১ জেএমবি সদস্য গ্রেফতার ।। 

নওগাঁর আত্রাইয়ে ১ জেএমবি সদস্য গ্রেফতার ।। 

 

নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দা গ্রাম থেকে সেকেন্দোর আলী (৪১) নামে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলশি। আজ সোমবার দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুপুরের দিকে আত্রাই উপজেলার পারকাসুন্দা গ্রামে অভিযান চালায় পুলিশ।

এ সময় জেএমবির তালিকাভুক্ত আসামি সেকেন্দারকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেকেন্দার আলীর বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। সে আত্রাই উপজলোর পারকাসুন্দা গ্রামের মৃত আহসান সরদারের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন