
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আগামী ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। চিফ হুইপ আ স ম ফিরোজ এ সভা আহবান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানানো হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। চিফ হুইপ আওয়ামী লীগ দলীয় সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।