News71.com
 Bangladesh
 20 Feb 17, 06:10 PM
 228           
 0
 20 Feb 17, 06:10 PM

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা ।। আবহাওয়া অধিদফতর

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা ।। আবহাওয়া অধিদফতর

 

নিউজ ডেস্কঃ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ভোরের দিকে দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২৮ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন