News71.com
 Bangladesh
 20 Feb 17, 06:01 PM
 191           
 0
 20 Feb 17, 06:01 PM

নোয়াখালীতে দশ লক্ষাধিক পিস ইয়াবাসহ ২ নারী আটক।।

নোয়াখালীতে দশ লক্ষাধিক পিস ইয়াবাসহ ২ নারী আটক।।

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিল পৌরসভায় অভিযান চালিয়ে হাজেরা খাতুন (৪০) ও নাদিম রব্বানী রিমা (২২) নামের দু’জন নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা ও ১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে সুন্দরপুর গ্রামের নূরে আলম প্রকাশ পাংখ্যা চৌধুরী বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সুত্রে জানা যায়,  আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী নূরে আলম প্রকাশ পাংখ্যা চৌধুরীর বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাংখ্যা চৌধুরী ও তার ছেলে পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ১হাজার ৯শ পিস ইয়াবা ও ১০ক্যান বিয়ার’সহ তার স্ত্রী ও পুত্রবধূকে আটক করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন