News71.com
 Bangladesh
 20 Feb 17, 06:01 PM
 192           
 0
 20 Feb 17, 06:01 PM

চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ২ আসামির রিমান্ড।।        

চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ২ আসামির রিমান্ড।।         

নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে প্রকাশ করা মামলায় ২ আসামিকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন। ওই ২ আসামি হলেন খিলক্ষেতের জিসান রাজ ওরফে আহমেদ নিরব (২০) ও কামরাঙ্গীরচরের জাহিদ হাসান রকি ওরফে আহমেদ নিলয় (২০)।  ডিএমপির শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই আবু সালেহ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের ১৯ ফেব্রুয়ারি রাতে গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে পালিয়ে যাওয়া আসামিরা হলেন এস কে আবদুল আলম, মিশু চৌধুরী ও সৈকত। এই আসামিরা চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফেসবুকে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে।তাঁরা অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পাবলিক পরীক্ষার আগে প্রশ্ন সরবরাহ করে এবং বিভিন্ন নামে ভুয়া ফেসবুক আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র প্রকাশ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রশ্নপত্র উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। আদালত শুনানি শেষে তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন