
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় মোট ৩০ জন আসামিকে গ্রেফতার এবং ১৫০ বোতল ফেনসিডিল, আট পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১২জন, কলারোয়া চারজন, তালা তিনজন, কালিগঞ্জ তিনজন, শ্যামনগর দুইজন, আশাশুনি তিনজন, দেবহাটা দুইজন ও পাটকেলঘাটা একজনকে গ্রেফতার করে।
আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা, কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল ও দেবহাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।