News71.com
 Bangladesh
 20 Feb 17, 05:54 PM
 183           
 0
 20 Feb 17, 05:54 PM

ওসির রুমে নির্যাতন করায় পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তাকে স্বশরীরে হাইকোর্টে তলব।।    

ওসির রুমে নির্যাতন করায় পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তাকে স্বশরীরে হাইকোর্টে তলব।।      

 

নিউজ ডেস্কঃ ১ আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আজম খান ফারুকীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ ফেব্রুয়ারি তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগমের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, থানা হাজত থেকে এক আসামিকে ওসির রুমে নিয়ে নির্যাতন করা হয়েছে। তার নাম হাফিজুর রহমান বিজয় বাবার নাম শামসুল হক খান।কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে তার বাড়ি। বিজয়ের মা জোসনা বেগম অভিযোগ করেন, একটি মামলায় তার ছেলে হাফিজুর রহমান বিজয়কে বাউফল থানার এসআই ফেরদৌস গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং ওই দিন রাত ১২টার পর তাকে থানা হাজত থেকে বের করে ওসির রুমে এনে শারীরিক নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত কয়েক দফা তার ছেলের ওপর নির্যাতন চালানো হয়। লাঠি দিয়ে তার ছেলেকে পেটানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন