News71.com
 Bangladesh
 20 Feb 17, 02:40 PM
 233           
 0
 20 Feb 17, 02:40 PM

নোয়াখালীর সেনবাগ থেকে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালীর সেনবাগ থেকে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গতকাল রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র বিক্রির সময় একটি জাপানি ৭.৬৫ এমএম পিস্তল ও ৪ রাউন্ড শর্ট গানের গুলি সহ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের মাইনুদ্দিন ছেলে অস্ত্র ব্যবসায়ী বিক্রেতা সন্ত্রাসী একরামুল হক প্রকাশ ফয়সল (২১) ও একই এলাকার শ্যামেরগাঁও গ্রামের মৃত,আবুল কাসেম ছেলে অস্ত্র ক্রেতা সন্ত্রাসী নিজাম উদ্দিন (২৮) কে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে বেশ কিছু গাজাঁও উদ্ধার করা হয় ।

এরআগে গত শনিবার উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণ গ্রামের চৌধুরী টেক এলাকায় আরো একটি অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড গুলি সহ আফসার (১৯)নামের এক অস্ত্রধারী গ্রেফতার করেছে সেনবাগ থানার এসআই মোঃ সাইাফুল ইসলাম। আফসার বীর নারায়ণপুর গ্রামের মাওলানা নুরুল হকের বাড়ির তোফায়েল আহম্মেদের ছেলে সেনবাগ থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও সেবাখোলা নামক স্থানে গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন