
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র্যা্ব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, জেএমবির ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাযব-১১। আটক ব্যক্তিদের কাছ থেকে দেশি অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র্যাসব। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়।