News71.com
 Bangladesh
 20 Feb 17, 02:16 PM
 216           
 0
 20 Feb 17, 02:16 PM

বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল আগামি ৫ এপ্রিল ।।

বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল আগামি ৫ এপ্রিল ।।

 

নিউজ ডেস্কঃ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে। আগামী ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়া ছাড়া এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন