News71.com
 Bangladesh
 19 Feb 17, 11:31 PM
 274           
 0
 19 Feb 17, 11:31 PM

সিলেটের জাফলংয়ে চুনাপাথরের গর্ত ধসে ২ শ্রমিক নিহত।।       

সিলেটের জাফলংয়ে চুনাপাথরের গর্ত ধসে ২ শ্রমিক নিহত।।        

 

নিউজ ডেস্কঃ সিলেটের জাফলংয়ে এবার গর্ত করে চুনা পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে ২ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ১ জন। আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ হচ্ছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (৩০) ও তাজউদ্দিন (৩২)। আবদুর রশিদ (২৫) নামের ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সঙ্গী পাথরশ্রমিকেরা।

বিকেল ৫ টার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ২ জননের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে তাঁর নেতৃত্বাধীন একদল পুলিশ অবস্থান করছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলংয়ের চুনাকোয়ারি নামে পরিচিত আফসর আলীর গর্ত থেকে পাথর উত্তোলন চলছিল। হঠাৎ গর্ত ধসে চুনাপাথরে চাপা পড়েন ওই ৩ শ্রমিক। ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ২  জন পাথরচাপা পড়ার সঙ্গে সঙ্গে মারা যান। একই উপজেলায় ১০ ফেব্রুয়ারি বিছনাকান্দি পাথর কোয়ারিতে রাতে পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধসে ৩ জন পাথরশ্রমিক মারা যান। এর আগে গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে টিলা ধসে ৫ জন মারা যান। এ নিয়ে প্রায় ১ মাসে তিনটি পৃথক ঘটনায় ১০ জন মারা গেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন