News71.com
 Bangladesh
 19 Feb 17, 10:42 PM
 257           
 0
 19 Feb 17, 10:42 PM

আগামী শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে অ্যাপারেল সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

আগামী শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে অ্যাপারেল সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫শে ফেব্রুয়ারি শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন করবেন। এই সামিটে ৩টি সেশনে দেশের পোশাক শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। কিভাবে এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নেয়া যায় তা নিয়েও আলোচনা হবে। এবারের ঢাকা অ্যাপারেল সামিটের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘টুগেদার ফর এ বেটার টুমোরো’ । আজ রোববার বাংলাদেশ তৈরিপোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান একথা জানান। বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মোহাম্মদ নাসির ও মাহমুদ হাসান খান বাবু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পোশাক শিল্পের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, পোশাক শিল্পকে সরবরাহকৃত বিদ্যুৎ লাইনে পুরাতন ক্যাবলের কারণে সংযোগে সমস্যা হচ্ছে। এর ফলে আমাদের মেশিন ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে গ্যাস সরবরাহও খুব শিগগির স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি ।

সাম্প্রতিককালে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রত্যাশা ছাড়িয়ে গেছে মন্তব্য করে বিজিএমইএ সভাপতি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। সরকার ২০২১ সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ নির্ধারণ করেছে। তিনি বলেন, বিশ্বে পোশাক রফতানিতে দ্বিতীয় হলেও আন্তর্জাতিক বাজারে আমাদের অংশ মাত্র ৬ শতাংশ। বাজারের প্রায় পুরোটাই চীনের আমরা যদি এই বাজরের কিছুটাও পাই তাতেও অনেক সামনে এগিয়ে যেতে পারবো বলে মন্তব্য করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন