
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে জনতার একচেঞ্জের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি জনতা একচেঞ্জ কোম্পানির এমডি মো. আব্দুস সাত্তার বিশ্বাস। সম্প্রতি অর্থমন্ত্রী ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন বিষয়ক (ইফাদ) এর একটি সেমিনারে যোগ দেন।
সরকারি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান জনতা একচেঞ্জ কোম্পানির এমডি আব্দুস সাত্তার বিশ্বাস মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, ইকোনোমিক কাউন্সিলর ও জনতা একচেঞ্জ কোম্পানির পরিচালক ড. মফিজুর রহমান।