News71.com
 Bangladesh
 19 Feb 17, 07:23 PM
 229           
 0
 19 Feb 17, 07:23 PM

টেকনাফের স্থলবন্দর সংলগ্ন জঙ্গল থেকে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার ।।

টেকনাফের স্থলবন্দর সংলগ্ন জঙ্গল থেকে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্থলবন্দর সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে ৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল রাত আনুমানিক আড়াইটার দিকের এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা বিএন লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক।

তিনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল  রাত সোয়া ২টার দিকে গোপন ইয়াবার চালান পাচারের সংবাদে কোস্টগার্ড পূর্ব-জোনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে টেকনাফের কোস্ট গার্ডের একটি দল স্থলবন্দরের উত্তরপাশ্বে সহিরংখাল সংলগ্ন জঙ্গলে অভিযান  পরিচালনা করে।

এতে বলা হয়, এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা জঙ্গলে ফেলে পাচারকারিরা পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তা দুটির ভেতর থেকে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা ইয়াবার দাম ২০ কোটি টাকা। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ অধিদফতরের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন