News71.com
 Bangladesh
 19 Feb 17, 06:45 PM
 234           
 0
 19 Feb 17, 06:45 PM

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই ।। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই ।। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে এবং  শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের সময় দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোন সময়ে তা হয়নি। তাই উন্নয়ন দেখে  বিএনপি জামায়াত ইসলামের নামে মানুষ হত্যা করছে। বিএনপি কথায় কথায় আন্দোলনের ভয় দেখায়। আন্দোলন কত প্রকার আওয়ামী লীগ তা জানে।

তিনি আজ রবিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদির পাড়ায় সুধী সমাবেশ ও নবনির্মিত মসজিদের ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আলহাজ আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু ও সারোয়ার জাহান পাশা, শামছুল হুদা গেদা, বেনজির আহমেদ বিজু, শামছুল আলম, বদরুল আলম সোহাগ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন