News71.com
 Bangladesh
 19 Feb 17, 06:30 PM
 187           
 0
 19 Feb 17, 06:30 PM

জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক সমস্যা সকল দেশকে মিলে সমাধান করতে হবে ।। স্পিকার ড. শিরীন শারমিন

জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক সমস্যা সকল দেশকে মিলে সমাধান করতে হবে ।। স্পিকার ড. শিরীন শারমিন

 

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক সমস্যা বিশ্বের সব দেশ মিলে সমাধান করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একক রাষ্ট্রীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যার বহুমাত্রিক রূপ রয়েছে। আজ রবিবার ভারতের ইন্দোরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও ভারতের লোকসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার স্পিকারদের ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন’শীর্ষক সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্লেনারি সেশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে চিহ্নিত দুষণকারী কার্বণ ও সিএফসি নির্গমনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অবদান খুব নগণ্য হলেও এদেশগুলো জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সকল কনভেনশন ও প্রটোকল যথাযথভাবে প্রতিপালনের জন্য উন্নত দেশগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কথা বিবেচনায় রেখে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন