News71.com
 Bangladesh
 19 Feb 17, 06:20 PM
 198           
 0
 19 Feb 17, 06:20 PM

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ।। শামসুজ্জামান দুদু    

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ।। শামসুজ্জামান দুদু      

 

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইলে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের কোনো বিকল্প নেই। শেরপুর উপজেলা কৃষক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন সরকার দলীয় লোকদের মাধ্যমে সিইসি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশন ছিলেন এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাই আগামী নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন করতে চাইলে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের মাধ্যমে নির্বাচন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের নেতা তকদ্দিন হোসেন জসিম, জেলা বিএনপির উপদেষ্টা শোকরানা, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নুর আফরোজ জ্যোতি , জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মোহাম্মদ মেহেদি হাসান হিমু, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শহর বিএনপির সভাপতি বিএইচ এম কামরুজ্জামান রাফু, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম পান্না, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, মহিলা ভাই চেয়ারম্যান সালামা ইসলাম শেফা, আব্দুল ওহাব, আব্দুল মোনায়েম, হাসানুল মারুফ শিমুল, বিএনপি নেতা মির্জা নজরুল ইসলাম, ছাত্র নেতা জাকারিয়া মাসুদ, ছাত্রনেতা ফরহাদ হোসেন, যুবদল নেতা শাহাবুল করিম, জাহিদুর রহমান ময়দান, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, এজিএম সেলিম, আশোক মাহমুদ রোমান, আবু রায়হান, আইয়ুব আলী, আরমান আলী প্রমুখ। উল্লেখ্য, উপজেলা কৃষক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। গত বছর ১৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন