News71.com
 Bangladesh
 19 Feb 17, 06:11 PM
 189           
 0
 19 Feb 17, 06:11 PM

বগুড়ায় মাটির নিচ থেকে গুলি-গ্রেনেড উদ্ধার ।।

বগুড়ায় মাটির নিচ থেকে গুলি-গ্রেনেড উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি হ্যান্ড গ্রেনেড, ২৪ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বগুড়া সদর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, আজ রবিবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে ২৪ রাউন্ড গুলি, এসএমজি’র ৩টি ও এলএমজি’র ১০টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেড পুলিশ উদ্ধার করা হয়েছে।

ওই গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছিল। বাড়ির পাশে সেফটি ট্যাংক নির্মাণের জন্য সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজ করার সময় প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পান। এসময় তারা পাতিল ভেঙ্গে ওই অস্ত্র দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন