News71.com
 Bangladesh
 19 Feb 17, 10:02 AM
 245           
 0
 19 Feb 17, 10:02 AM

মেহেরপুরে শালিকা গ্রামে নারী মাদক ব্যবসায়ীসহ ২ জন আটক, ফেনসিডিল উদ্ধার ।।

মেহেরপুরে শালিকা গ্রামে নারী মাদক ব্যবসায়ীসহ ২ জন আটক, ফেনসিডিল উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কবরস্থানের কাছে এক নারী মাদক ব্যবসায়ীসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযান দল। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতরা হল- দক্ষিণ শালিকা গ্রামের ফুল চাঁদের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও বারাদী গ্রামের নুরুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী রিপা আক্তার নিরব (১৮)।

পুলিশ জানায়, মেহেরপুরের শালিকা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার মোটরসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সায়েমের নেতৃত্বে এএসআই রুহুল এবং এএসআই ইদ্রিস শালিকা গ্রামের কবর স্থানের কাছে তাদের আটকের চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন