News71.com
 Bangladesh
 19 Feb 17, 09:59 AM
 258           
 0
 19 Feb 17, 09:59 AM

আমন্ত্রণ জানিয়ে অনুপস্থিত থাকায় ক্ষিপ্ত হলেন এমএলএ ফাটাকেষ্ট....

আমন্ত্রণ জানিয়ে অনুপস্থিত থাকায় ক্ষিপ্ত হলেন এমএলএ ফাটাকেষ্ট....

নিউজ ডেস্ক : আবারও স্বরূপে এমএলএ ফাটাকেষ্ট । তবে এবার কোন বাস কন্ডাক্টর বা বিআরটিএ কর্মকর্তা নয়, তার হাতে জনসমক্ষে থাপ্পর খেলেন টাঙ্গাইল ৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন । ঘটনাটি ঘটে গতকাল রাতে যমুনা রিসোর্টের পদ্মা রেস্টহাউজে । জানাগেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল তার পূর্ব নির্ধারিত সূচী অনু্যায়ি শনিবার রাত পৌনে ৯টার দিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সাংসদ হাসান ইমাম খানের আমন্ত্রণে টাঙ্গাইলের যমুনা রিসোর্টের পদ্মা রেস্ট হাউসে এ আসেন।

জানাচ্ছে , রাজশাহীতে কর্মিসভা শেষ করে ওবায়দুল কাদের ঢাকায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে যমুনা রিসোর্টে যাত্রাবিরতি করেন। দলীয় সাধারন সম্পাদককে স্বাগত জানাতে সেখানে আগে থেকেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ অনুপম শাহজাহান জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। ওবায়দুল কাদের সেখানে পৌঁছানোর পর দলীয় কর্মীরা মূহূর্মূহ জয় বাংলা স্লোগান দিলে তিনি স্লোগান থামাতে বলেন এবং এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।

দলীয়সূত্রে জানাগেছে, ওবায়দুল কাদেরকে সেখানে আপ্যায়নের আমন্ত্রণ জানিয়েছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সাংসদ হাসান ইমাম খান। কিন্তু হাসান ইমাম শনিবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে টুঙ্গিপাড়া যাওয়ায় যমুনা রিসোর্টে উপস্থিত হতে পারেননি। এবং আমন্ত্রন করে তিনি যে থাকতে পারবেন না সেকথা সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে সৌজন্যতা অনুযায়ি জানান নি । আর যায় কোথায়, রিসোর্টের পদ্মা রেস্ট হাউসে ঢুকে সাংসদ হাসান ইমাম উপস্থিত নেই জানতে পেরে বেজায় চটে যান মন্ত্রী ওবায়দুল কাদের । তিনি সাংসদ ইমামের উদ্দেশ করে গালাগাল করতে থাকেন। এ সময় টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন হাসান ইমামের পক্ষ নিয়ে ওবায়দুল কাদেরকে কিছু বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ছানোয়ার হোসেনকে উপস্থিত নেতা-কর্মীদের সামনেই তিনটি চড় ও ঘুষি মারেন। এর পর তিনি রেগে রেস্ট হাউস থেকে বের হয়ে যান এবং হেঁটেই রিসোর্টের গেট পর্যন্ত আসেন।

যমুটা রিসোর্টের গেটে অপেক্ষমাণ দলীয় নেতাদের কাছে দুঃখ প্রকাশ করে ঢাকার উদ্দেশে রওনা হন। এ ব্যাপারে জানার জন্য সাংসদ ছানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য ওবায়দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন