News71.com
 Bangladesh
 19 Feb 17, 09:26 AM
 271           
 0
 19 Feb 17, 09:26 AM

মানবাধিকার সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটসের নতুন কমিটি গঠন ।।

মানবাধিকার সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটসের নতুন কমিটি গঠন ।।

 

নিউজ ডেস্কঃ মানবাধিকার সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটসের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার জাতীয় প্রেস কাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন, সাবেক জেলা ও দায়রা জজ ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, সহসভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী ও অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান ও মো: জাহাঙ্গীর আলম মজুমদার, নির্বাহী পরিচালক আ ফ ম মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পরিচালক (প্রশাসন) মো: আওলাদ হোসেন, পরিচালক (অর্থ) মো: রমজান আলী, আইন সম্পাদক অ্যাডভোকেট শহিদ হাসান স্বপন, পরিকল্পনা সম্পাদক এইচ এম শাহ জালাল, মহিলা সম্পাদক শানজিনা আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমেদ ও মিডিয়া সম্পাদক হাবিব রহমান ।

সভায় সংস্থাটির বিগত বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করা হয় এবং নতুন বছরের পরিকল্পনা গৃহীত হয়। বক্তারা মানবাধিকার কর্মীদের করণীয় বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সব স্তরে মানবাধিকার সুনিশ্চিত কল্পে নতুন কমিটি মানবাধিকার সংস্থাটিকে বিভিন্ন যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে সুন্দর এক গন্তব্যে পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন