News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:49 PM
 265           
 0
 18 Feb 17, 11:49 PM

সুনামগঞ্জ ভাটিপাড়া সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের মৃত্যু ।।  

সুনামগঞ্জ ভাটিপাড়া সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের মৃত্যু ।।     

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। চালক বদরুল আলম বদি (৩০) ও আরোহী বুরহান উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আব্দুল কাদির (২২) নামের আরেক জন আরোহী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের আস্তমা গ্রামের নির্মাণশ্রমিক বুরহান উদ্দিন ও আব্দুল কাদির সুনামগঞ্জ থেকে মোটর সাইকেল ভাড়া করে তাহিরপুর এলাকায় যাচ্ছিলেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের সড়কে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক বদরুল আলম বদী একটি গাছের সঙ্গে ধাক্কা খান। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। অপর আরোহী আব্দুল কাদিরকে স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় নিহত বুরহান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার আস্তমা গ্রামের আব্দুল মন্নাতের ছেলে ও কাদির একই গ্রামের আব্দুস সালামের ছেলে। নিহত মটর সাইকেল চালক বদরুল সুনামগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে। বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, 'মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। নিহদের মরদেহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের লাশ হস্থান্তর করা হবে। '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন