News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:18 PM
 244           
 0
 18 Feb 17, 11:18 PM

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪ ।।

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শহরের ভড়রা এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের ৩টি মূর্তিসহ ৪জনকে আটক করেছে র্যাকব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানীর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।আজ শনিবার বিকেলে ওই অভিযান চালান তারা। উদ্ধারকৃত ৩টি মূর্তির মধ্যে একটি বিষ্ণু এবং অন্য দুইটি লক্ষ্মী দেবীর মূর্তি। প্রায় ১৯ কেজি ওজনের ৩টি মূর্তির দাম ধরা হয়েছে ১ কোটি ৫৫লাখ টাকা। 

ক্যাম্পের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি কেনা-বেচা এবং পাচারকারি চক্রের সন্ধ্যান পেয়ে আজ শনিবার বিকেলে ভড়রা গ্রামে অভিযান চালান তারা। এ সময় জহুরুল হকের ঘরে তল্লাশি করে বস্তায় কষ্টি পাথরের ১টি বিষ্ণু এবং ২টি লক্ষ্মী দেবীর মূর্তি উদ্ধার করা হয়েছে। চক্রের সাথে জড়িত সন্দেহে গোপালপুর গ্রামের নজরুল ইসলাম এবং রতন্দা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র দাসসহ তার ছেলে কান্ত চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মামলা দায়েরসহ আটক ৪জনকে আজ রাতে বোচাগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন