News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:11 PM
 264           
 0
 18 Feb 17, 11:11 PM

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর খানের জয়লাভ ।।        

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর খানের জয়লাভ ।।         

 

নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান বিজয়ী হয়েছেন। আর বিএনপি প্রার্থী মো. ওমর আলী হয়েছেন তৃতীয়। আজ শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা নাজিমউদ্দিন বেসরকারি ফল ঘোষণা করেন। জাফর আলী ভোট পেয়েছেন ৩ হাজার ৭৯৮ টি। আর ওমর আলী পেয়েছেন এক হাজার ৭৬৮টি ভোট। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২২৭ টি। নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটাই প্রথম ভোট। আজ শনিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে র্যা ব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন