News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:03 PM
 255           
 0
 18 Feb 17, 11:03 PM

মুক্ত চিন্তা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠছে বাংলাদেশে ।। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

মুক্ত চিন্তা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠছে বাংলাদেশে ।। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

 

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে চলেছে। মুক্ত চিন্তা, মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠছে বাংলাদেশে। গতকাল শুক্রবার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ১৮তম একুশে বইমেলা-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন ।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রস্থল হলো বই মেলা। জ্ঞানভিত্তিক সমাজ ও ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধশালী অর্থনীতি গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা হচ্ছে প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করা। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও চেতনার বিকাশ ঘটেছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, একটি অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু একটি কায়েমী স্বার্থান্বেষী মানুষ জাতির পিতাকে নিষ্ঠুরভাবে হত্যা করল। জাতির পিতার অসম্পূর্ণ কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জাতির প্রতি আহ্বান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন