News71.com
 Bangladesh
 18 Feb 17, 11:02 PM
 291           
 0
 18 Feb 17, 11:02 PM

দরিদ্রতা ও অশিক্ষাই বাল্য বিবাহের অন্যতম কারণ ।। প্রতিমন্ত্রী চুমকি

দরিদ্রতা ও অশিক্ষাই বাল্য বিবাহের অন্যতম কারণ ।। প্রতিমন্ত্রী চুমকি

 

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশকে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে এই সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির প্রতিনিধি ও এনজিও কর্মীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা বাল্য বিবাহ বন্ধ করতে পারি। কিন্তু এখানে থেমে থাকলেই চলবে না। আমাদেরকে সমস্যার মূলে যেতে হবে। দেখতে হবে পরিবারটি কেন তার সন্তানকে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে। দরিদ্রতা ও অশিক্ষাই বাল্য বিবাহের অন্যতম কারণ।

আজ শনিবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এডুকো নির্মিত শিশু বান্ধব স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী দারিদ্র দূরীকরণ ও শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের এগিয়ে আসতে আহ্বান জানান। বিদ্যালয় পরিচালনার পরিষদের সভাপতি মনু হিউবার্ড ডোরেসের সভপাতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, এডুকোর কান্ট্রি ডিরেক্টর মো. নিজাম উদ্দিন, প্রজেক্ট অফিসার মো. শহিদুল ইসলাম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু, নাগরী মিশনের ফাদার জয়ন্ত গমেজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এর আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলার বক্তারপুর ইউনিয়নে খৈকড়া কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ও খৈকড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন